ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিভিন্ন পেশাজেবী মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি ,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।০১.০৮.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউফল পৌসভার মেয়র জিয়াউল হক জুয়েল,বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার,উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।

কহিনুর বেগম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
০১.০৮.২৩

Don`t copy text!