ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

  •  

     

    ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

    পুলিশ জানায়, রবিবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার আলতাফ হোসেনের ছেলে রবিউল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃওরা। পরে সন্ধ্যায় ধামরাইর ভাড়ারিয়া বাজারে স্থানীয়রা একটি ডোবায় বস্তাবন্দি এক যুবকের গোঙ্গানী শুনতে পায়। এসময় স্থানীয়রা ডোবা থেকে বস্তাটি উঠালে সেখানে রক্তাক্ত অবস্থায় রবিউল ইসলামকে দেখতে পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃৃত ঘোষনা করেন। ইসমাইল স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

    নিহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভুইয়ার সাথে ওই যুবকের পূর্ব শক্রতার জের ছিলো অনেক দিন ধরে। এঘটনায় আলম ভুইয়া রবিউল ইসলামের নামে একটি মামলাও করেন সেই মামলার দ্বিতীয় আসামী ছিলেন রবিউল ইসলাম। মর্মান্তিক এই হত্যাকান্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, আমরা হাসপাতাল থেকে নিহতের মরদেহে উদ্ধার করি শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কিছু কিছু অংশ থেতলে দেওয়া হয়েছে। এঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে হত্যা কাণ্ডের মোটিভ উদ্ধারে তারা কাজ করছে।

Don`t copy text!