ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জাকের পার্টির সভাপতির উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস,সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু,চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান,লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ,জাকের পার্টির কোতয়ালী থানা সভাপতি আব্দুল মানান ফকির,নগর কান্দা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ প্রমূখ।

এ সময় বক্তরা, মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত আসল অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাঁরা আরো বলেন, এমন নির্মম ঘটনায় ভদ্র সমাজ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
যদি প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তির আওতায় না হলে অপরাধীরা অপরাধ করতে কোন ধরনের ভয়ভীতি পাবে না।আমরা চাই এই ফরিদপরে এমন জঘন্যতম ঘটনার পুনরায় আর না ঘটে।

উল্লেখিত গত ২৫ জুলাই ২০২৩ তারিখে ফরিদপুর সদর কমলাপুর তেতুলতলার এলাকায় থেকে বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হন মশিউর রহমান জাদু মিয়া। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আইনের আওতায় আনতে পারে নাই। তারি ধারাবাহিকতায় ফরিদপুর জেলা জাকের পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ তীব্র প্রতিবাদ ও ও নিন্দা পোষণ করেন।

Don`t copy text!