ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল বিএমএসএফ’র ১যুগে পদার্পণ উৎসব

প্রতিবেদক
admin
জুলাই ২৯, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সারাদেশে পেশাদার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা, আন্দোলন ও সফলতার পথ বেয়ে, গত ১৫ জুলাই ১১ বর্ষ পেরিয়ে ১ যুগে পদার্পণ করে। এ উপলক্ষে দেশব্যাপী শাখাসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে’।
তার অংশ হিসেবে, বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ড, আগামীকাল ৩০ জুলাই (রবিবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব, আব্দুস সালাম হলে, ১ যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে।,
অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু-এমপি, উদ্ভোধক-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিশেষ অতিথি, এইচ এম ইব্রাহিম-এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব-মেজবাহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক-জাফর ওয়াজেদ, উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এতে সভাপতিত্ব করবেন-আহমেদ আবু জাফর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড (বিএমএসএফ)। এছাড়াও সরকারের উচ্চ পর্যয়ের ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা অংশগ্রহন করবেন।

১ যুগে পদার্পণ অনুষ্ঠানসুচীর মধ্যে রয়েছে- আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ, নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০:০০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
উল্লেখ্য, সরকারের নিবন্ধনকৃত একটি জাতীয় সংগঠন বিএমএসএফ (নিবন্ধন নং-০৬/২০২২) সংগঠনটি ২০১৩ সাল থেকে ১৪ দফা দাবী আদায়ে কাজ করে আসছে।

Don`t copy text!