ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পাঁচটি রাস্তা ও গার্ডার ব্রিজ উদ্বোধন

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে পাঁচটি রাস্তা ও একটি গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

২৬ জুলাই, বুধবার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্মাণ শেষ হওয়া এসব রাস্তা ও ব্রীজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

উদ্বোধন করা প্রকল্প গুলো হলো, জিরানী বাজার থেকে শিমুলিয়া সড়ক,গোয়াইলবাড়ি থেকে সোস্তার গুচ্ছ গ্রাম সড়ক, জিরানী থেকে দিঘিরপাড় হিন্দুপাড়া সড়ক, রাঙ্গামাটি ব্রিজ থেকে শ্যামেরটেকী সড়ক, বিকেএসপি থেকে কলতাসুতী সড়ক ও মুনসরবাগ গাজীবাড়ি গার্ডর ব্রিজ।

সাভার উপজেলা প্রকৌশলীর কার্যলয়ের অর্থয়ানে এসব প্রকল্প নির্মাণ শেষ হয়েছে।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!