ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের রাজনগরে হাওর অঞ্চলে ১০০টি পরিবারের ২০০টি ছাগল বিতরণ

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের রাজনগরে ১০০টি পরিবারের
মাঝে বিনামূল্যে ছাগল দেয়া হয়েছে। হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামারচাক, পাঁচগাঁও ও মুন্সিবাজার ইউনিয়নের হাওরপাড়ের এসব পরিবারকে মোট ২০০টি ছাগল দেয়া হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব নিবাস চন্দ্র পাল, ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া মামুন সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় অনুষ্ঠানে বক্তরা বলেন, সরকার চা-শ্রমিক ও হাওরবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এসব পরিবারগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি এলে দেশ এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকার দেশের সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃতে বাংলাদেশ আজ উন্নয়ন এবং দিন-বদল হয়েছে¡। তিনিই বাংলাদেশকে উপহার দিয়েছিলেন ‘রূপকল্প। উন্নত দেশে উপনীত হওয়ার জন্য সকল সেক্টরের সুষম উন্নয়ন প্রয়োজন। সরকার সেই লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। শুধু তাই নয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিতসহ দুঃশাসনের অবসান ঘটিয়েছেন।

Don`t copy text!