ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলায় দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার (২৬ জুলাই) ভোরে পত্নীতলা -সাপাহার সড়কের করমজাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন।ওসি জানান, পত্নীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিলেন। এসময় সাপাহার থেকে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সাথে মাছ পরিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার সহযোগী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে

Don`t copy text!