ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়কের দাফন সম্পন্ন

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব আইয়ুব হোসেন খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকাল ৫ টায় তার বাড়ির পাশের মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য গত তিন দিন পূর্বে মোটরসাইকেলে বাড়ি আসার পথিমধ‍্যে যশোর পালবাড়ি নামক স্থানে আসলে মোটর গাড়ির সাথে সংঘর্ষ হয়। এ সময় আইয়ুব হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন দিন আইসিউতে চিকিৎসারত থাকা অবস্থায় ২৬ জুলাই ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি দুই ছেলে এক কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে তার বাড়ির পাশে মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ গ্রহণ করেন যশোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুসা, মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মকবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ০৬ নং সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা নিস্তার ফারুক
বিএনপির অন‍্যতম নেতা আসাদজ্জামান মিন্টু,
শফিয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Don`t copy text!