“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে
র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে জেলা কালেক্টরিয়েট ভবন থেকে বণ্যার্ঢ্য র ্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন আহমদ কবীর, ডা. আশফাকুর রহমান মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তানৃন্দ।

