ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বার বার বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে নেই কোন প্রতিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৩, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। প্রশাসন বার বার প্রদক্ষেপ নেওয়ার পরেও যেন থামছে না বালু উত্তোলনের কাজ। এ যেন প্রশাসনের সাথে চোর পুলিশ খেলার মত। প্রশাসন তৎপর থাকা অবস্থায় কিছুদিন বন্ধ থাকে বালু উত্তোলন। জানাযায়, উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলীদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী বালু খেকো নামে পরিচিত চরবেলামারী গ্রামের আঃ মজিদের পুত্র রুবেলের (৩৫) নেতৃত্বে খোকন মিয়া (৪৫) পিতা মান্দু, হামিদ (৩০) পিতা কাদির সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের সিন্ডিকের মাধ্যমে প্রকাশ্যে ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিদিন দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আর উত্তোলনকৃত বালু ট্রাকে বিভিন্ন এলাকায় বিক্রি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই সিন্ডেকেটের সদস্যরা। এলাকাবাসীরা জানান, প্রতিদিন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বিক্রি করছেন প্রকাশ্যে। আমরা এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই না। শুনেছি তাদের অনেক বড় বড় লোক রয়েছে। কিছুদিন পর পর পুলিশ প্রশাসনের লোকজন এসে ট্রাক সহ অনেক মালামাল জব্দ করে নিয়ে যায়। তাদের নামে মামলাও হয়। ২/৩দিন কোর্টে হাজিরা দিয়ে এসে পুনরায় বালু উত্তোলন করে। তাদের জোর কোথায় ? পুলিশ প্রশাসনের চেয়ে তাদের শক্তি বেশী ? ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এ.টি. এম আরিফ জানান, তিনি দুইবার অভিযান পরিচালনা করেছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান, দুই বার অভিযান চালিয়ে মালামাল জব্দ সহ মামলা দায়ের করা হয়েছে। শুনেছি পুনরায় বালু উত্তোলন করে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার কয়েকজন মুরুব্বী জানান, নান্দাইল উপজেলা প্রশাসন দিয়ে কাজ হবে না। ময়মনসিংহ জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ গ্রহন করতে হবে।

Don`t copy text!