ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার.এমপি নয়ন

প্রতিবেদক
admin
জুলাই ২২, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকার আসলে মানুষের কর্মসংস্থান হয়। আর বিএনপি থাকলে চাকরী যায়। সরকার প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন আপনাদের সামনে। চোখ মেললে দেখা যায় শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড। প্রতিটি ইউনিয়নে যে পরিমান কাজ হয়েছে অতীতে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। আজ শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: অভির সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতস নুরনবী চৌধুরী (চেয়ারম্যান), আবদুল মতলব, এড.জসিম উদ্দিন(পিপি), মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া( পৌর মেয়র), এ কে এম সালাউদ্দিন টিপু( উপজেলা চেয়ারম্যান), এড. রাসেল মাহামুদ মান্না, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারন সম্শাপাদক শাহাদাত হোসেন ভুইয়া প্রমুখ। সভায় বক্তারা বিএনপির উদ্দেশ্যে
বলেন, আন্দোলনের নামে আর কোন মায়ের কোল খালি করবেন না। আর যেন কোন মায়ের বুক খালি না হয়। গুন্ডা বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করুন। না হয় এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদুন নবী সোহেলের ব্যবস্থাপনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Don`t copy text!