লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ – বিএনপি সংঘর্ষে
নিহত সজিবের বাড়িতে চলছে শোকের মাতম। ছোট ছেলেকে হারিযে কান্না থামছে না পরিবারের। কয়েক দিন পর সজীবের বিদেশ যাওয়ার কথা ছিল। আজ বেলা বারটায় দলীয় কার্যালয়ের সামনে নিহত সজিবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, নিহত সজিব হোসেন ইউনিয়ন কৃষক লীগ নেতা। গতকাল বিএনপির শান্তিপূর্ণ পথযাত্রায় দফায় দফায় হামলা চালায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গুলি করে হত্যা নিশ্চিত করে। এছাড়া প্রায় ২০০ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে দুজনে অবস্থা আশঙ্কা জনক। গতকাল রাত দশটায় দলীয় অস্থায়ী কাযার্লয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তিনি।

