ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সেতু নয় এ যেন এক মরণফাঁদ

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল ও রামনগর গ্রামের সংযোগ সেতু ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের দাবী জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কয়েকবছর আগে সেতুটি জরাজীর্ণ হয়। পাটতনের আরসিসি স্লিপার ভেঙে যাওয়ায় বহুদিন থেকে ঝুঁকি নিয়ে এলাকাবাসী সেতুটি দিয়ে যাতায়াত করছেন। বিগত ঈদুল আজহার কয়েকদিন আগে সেতুটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে যায়। এরপর থেকে মরণফাঁদে পরিণত হয়েছে সেতুটি। সূর্যমণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক শরীফ বলেন, প্রতিদিন সেতুটি পার হয়ে ইন্দ্রকূল আকবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও মধ্য ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পারাপার হচ্ছেন। দ্রুত সেতুটি পূণর্নির্মাণের দাবী জানান তিনি। মধ্য ইন্দ্রকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বর্তমানে সেতুটি পারাপার হতে গিয়ে যেভাবে আমরা ভীতসন্ত্রস্ত হই। সাঁকো পারাপারেও এতটা ভয় করে না। সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঈদুল আজহার আগে সেতুটি ভেঙে যায়। এরপর থেকে জনগনের ভোগান্তি শুরু হয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, খুব শিগগিরই সেতুটি চলাচলের উপযোগী করা হবে।

কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।।
১৯.০৭.২৩

Don`t copy text!