ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাউজান প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে লায়ন সাহাবুদ্দিন আরিফ: বৃক্ষ মানব জীবনের

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি : বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ মানব জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আমাদের জীবন ও জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। বৃক্ষ সমগ্র প্রাণীকুলের খাদ্যের যোগান দেয়। প্রাণীজগৎকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে এবং বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে প্রতিটি উপজেলা জুড়ে ৫ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই মঙ্গলবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ উপরোক্ত অভিমত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম,  প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা,  সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক লোকমান আনসারী, সিনিয়র সদস্য কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন,  সদস্য রায়হান ইসলাম, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, শিক্ষক সত্যরঞ্জন দাশ, নেপাল কর প্রমূখ।

 

Don`t copy text!