ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন মায়া আকরাম চৌধুরীর

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাইলের কৃতি সন্তান,সাবেক ছাত্রলীগ নেত্রী, নারীর অধিকার আদায়ে বলিষ্ঠ নারী নেত্রী, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সাবেক আহবায়ক, ঢাকা উত্তরের মহিলা লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য মো:আকরাম হোসেন চৌধুরীর সহধর্মিণী মাহফুজা চৌধুরী (মায়া আকরাম)কে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে মায়া আকরাম কে মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।
মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মায়া আকরাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও ৩ নভেম্বর জেল হাজতে জাতীয় ৪ নেতাসহ ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ে আওয়ামীলীগের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি যুব মহিলা লীগের সর্বোচ্চ অভিভাবক সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় আওয়ামীলীগ ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেশবাসীর কাছে দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন মুজিব আদর্শের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে মহিলা লীগ কে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে পারি

উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১৮/৭/২৩
নওগাঁ।

Don`t copy text!