ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে ২য় দিনের মত বিদ্যালয়ের শ্রেনিক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করছেন আন্দোলনকারীরা।
মানববন্ধবন শেষে সদর উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রেখে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে বলে জানান তারা। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। পরে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন শিক্ষক নেতা,নুরুল ইসলাম,,আওলাদ হোসেন কচি,রুহুল আমিন, মাহাবুবুর রহমান, ইব্রাহিম খলিল সহ প্রমুখ।

Don`t copy text!