ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছোট্ট ওবায়দুল্লাহ এর পাশে দাঁড়ালো ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন-FCBF

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের ৯নং ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ ওবায়দুল্লাহ এর চিকিৎসার জন্য (৫০০০১) পঞ্চাশ হাজার এক টাকা আর্থিক সহায়তা দিলো মণিরামপুর এর অন্যতম অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF । রবিবার (১৬ জুলাই) বিকালে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিত প্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন অসুস্থ ওবায়দুল্লাহ এর পরিবারের হাতে চিকিৎসা অর্থ তুলে দেন।
জানা গেছে, ওবায়দুল্লাহ(৩) দীর্ঘদিন পেটে টিউমার এবং জিহ্বা তে ঘা জনিত রোগে ভুগছেন। তার পরিবার এতটা হতদরিদ্র যে মানবতার জীবন যাপন করেন। অসুস্থ ওবায়দুল্লাহ নানা বাড়িতে থাকেন। চিকিৎসার অর্থ না জোগাতে পারাই শরণাপন্ন হন সেচ্ছাসেবী সংগঠন FCBF এর দ্বারে। উক্ত ঘটনা জানতে পেরে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন মালয়েশিয়া থেকে তাৎক্ষণিকভাবে সংগঠন এর সকল সদস্যদের সঙ্গে নিয়ে দেশ এবং প্রবাস থেকে শিশুটির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন। যা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সর্বশেষ FCBF সংগঠন এর ডাকে সাড়া দিয়ে দে-শ এবং প্রবাস থেকে যারা শিশুটির চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন তাদের সকলকেই ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠন এর সর্বস্তরের সদস্যগন।

Don`t copy text!