ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিশ্বরেকর্ড শিক্ষা কর্মশালা টানা ২০০০ তম দিন উদযাপন

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২৩ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক রেকর্ডের দাড় প্রান্তে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন………. টানা ২০০০ দিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে অনলাইনে উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ে – এটা এখন বিশ্ব রেকর্ড। আরও একটা ইতিহাস হতে যাচ্ছে – এই রেকর্ড ২০০০ তম দিবসটি উদযাপন হয়েছে দেশের ৬৪ জেলায় ও বিশ্বের ২৮ টি দেশে একযোগে ১৪-১৫ই জুলাই ২০২৩ ইং। এরই ধারাবাহিকতায় জাগ্রত কিশোরগঞ্জ জেলা টিম এর উদ্যোগে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে (১৫ জুলাই) ২০২৩ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায়, জাগ্রত কিশোরগঞ্জ জেলা টিমের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম (সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন) “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন এর ২০০০ তম দিন প্রশিক্ষণের বিশ্বরেকর্ড উদযাপন ও কিশোরগঞ্জ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনের প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকৌশলী এবং কিশোরগঞ্জ -৪ মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক এমপি। পরে সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক এমপি এর অংশগ্রহনে এক র্র্যালী অনুষ্ঠিত হয়। এবং কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি সাবেক সভাপতি, জনাব আসাদুজ্জামান খান মনির এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী এবং কিশোরগঞ্জ -৪ মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মাসুদ আল মামুন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহমুদ পারভেজ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব মুজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফাতেমা জোহরা আক্তার, কিশোরগঞ্জ এর সেরা করদাতা জনাব, কাজী মনিরুল হাসান লিটু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, ৫ নং যশোদল ইউপি চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউপি সদস্য মোঃ ছমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আক্কাস মিয়া, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এপিএম মোজাম্মেল হক, মোঃ জয়নাল আবেদীন সহ ভলান্টিয়ার ও উদ্যোক্তা এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, উক্ত সম্মেলনে দশটি স্টল বসে সেখানে উদ্যোক্তারা তাদের পন্য সামগ্রি প্রদর্শনে ব্যাবস্থা করেন।

“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন একটি “উদ্যোক্তা তৈরির কারখানা”। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, ১৭টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশীপ ও ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্লাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে অনলাইনে ও অফলাইনে এই প্রশিক্ষণ গুলো দেয়া হয়।

প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪৭০ টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এই প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণীর জীবন। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরীতে ভালো করছেন, চাকরী করেও পার্টটাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্রবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, হতাশা কাটিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তাঁরা।

Don`t copy text!