ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েসনের আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
admin
জুলাই ১৪, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

 

সংযুক্ত আরব আমিরাতে জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ মোয়িদ শামীম এর পিতার মৃত্যুতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগটনের সভাপতি রহমত আলী শোয়েব। সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার কার্যকরী সভাপতি গীতিকবি আজাদ লালন।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বাবু কানুলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, লন্ডন প্রবাসি শামসুদ্দিন লাভলু, সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি নজরুল ইসলাম, হীরা মিয়া, খালেদ আহমদ, সংগঠনের সহ সভাপতি আব্দুল মান্নান, নাহিদুজ্জামান নাসির, শামীম আহমদ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাদিকুর রহমান চৌধুরী, আব্দুল আউয়াল, বচন মিয়া তালুকদার, সাংবাদিক লুৎফুর রহমান সহ আরো অনেকে।

দপ্তর সম্পাদক মাহবুবুর রহমানের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইনুল হক, শামীম উদ্দিন, ইমরুল ইসলাম, জয়নাল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল গণি সহ আরো অনেকে।

পরে উপস্থিতিতে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হমত আলী শোয়েব ২০২১/২০২২ সালের কার্যনির্বাহি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

২০২১/ ২০২২ কমিটি বিলুপ্ত ঘোষণার পরে ২০২৩/২০২৪ সালের নতুন কমিটি গঠনের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি কে ৩০ দিনের মধ্যে ২০২৩/২০২৪ সালের জন্য নতুন কমিটি গঠনের অনুরোধ করা হয়।

আহবায়ক নির্বাচিত হয়েছেন বাবু কানুলাল দাশ। যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন, সদস্য সচিব মর্তুজা আলী, সদস্য যথাক্রমে হীরা মিয়া, শামীম আহমদ, আইনুল হক ও নাহিদুর রহমান নাসির।

Don`t copy text!