নুর সাইদ, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা গত শনিবার ০৮-০৭-২৩ ইং ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
সোমবার (১০ জুলাই ) সকাল ১১টায় নব গঠিত কমিটির সকল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক এবং ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডলসহ সংগঠনে অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব পান্নু ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।
ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার সভাপতি মো. সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক মো.সুমন বাবুর উদ্যোগে আয়োজিত পূর্ণাঙ্গ কমিটির আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে নব গঠিত পূর্নাঙ্গ কমিটির সকল নেতাকর্মীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

