ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা, শহর ও কোতোয়ালি থানা শাখার নেতৃবৃন্দের উদ্যোগ অগঠনতান্ত্রিক ভাবে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯জুলাই)২৩ রবিবার বেলা ১১টায়
শহরের থানা রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সংগঠনের শহর শাখার সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম রনি’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার, শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সন্মেলন প্রস্থতি কমিটির সদস্য সাকওয়াত হোসেন সাকু,
শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা শাখার সাবেক সদস্য ফারুক হোসেন, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক রিজন মোল্লা সহ প্রমূখ।

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তারা বলেন যে, গত ০৫-০৭-২০২৩ তারিখ অগঠনতান্ত্রিক ভাবে ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে যোগ্য নেতৃবৃন্দকে বাদ দিয়ে অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করেছেন। তারা আগামী ২৪-০৭-২০২৩ তারিখ অনুষ্ঠিতব্য জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রতিহত করাসহ অবিলম্বে উক্ত কমিটি বাতিল পূর্বক নতুন কমিটি গঠনের দাবি জানায়

Don`t copy text!