ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে ইউপি সদস্যে রবিউল ইসলাম নামে এক জনের মৃত্যু

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সারে ৮ টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন এর গন্ধশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম গন্ধশাইল গ্রামের শরিফুদ্দিনের ছেলে ও পাড়ইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এব্যাপারে নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বৈদ্যুতিক সংযোগ মেরামতের জন্য সেচ পাম্পে যায়। অ-সাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে চিৎকার দেয়। চিৎকার এর শব্দ পেয়ে রবিউল কে উদ্ধার করে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষনা করেন। বিদ্যুৎ পিষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপ-মৃত্যুর মামলা হয়েছে।

Don`t copy text!