ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আকন্দ শনিবার (৮ই জুলাই) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিজেকে একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে উল্লেখ করেন। এ উপলক্ষে নান্দাইল প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদিকদের জানান, তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকারী চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি সমাজ সেবা সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বিগত ঈদুল আজহা ও ঈদুল ফেতরের সময় নান্দাইল ব্যাপক পোষ্টার, হেন্ডবিল, ব্যানার দিয়েছেন। বর্তমান সরকারের ধারা বাহিকতা রক্ষা করার জন্য তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে জানান, তিনি আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে যে কোন মূল্যে নান্দাইল আসনে নৌকার বিজয় নিশ্চিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন। তিনি মিডিয়া সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!