ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। ১ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশকার হাট বাজারের কীটনাশক ব্যবসায়ী মিজান একই বাজারের কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ারের কাছে টাকা পাওনা রয়েছেন। এ পাওনা টাকা চাইতে গেলে দেলোয়ারের দোকানে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। এতে দেলোয়ারের হাতে থাকা ছুরির আঘাতে মিজান ও তার শ্বশুর আবুল কালাম হাওলাদার রক্তাক্ত কাটা জখম হয়েছে, দেলোয়ার ও জখম হয়েছে।

মিজান জানান, আমি দেলোয়ারের কাছে বিশ হাজার টাকা পাওনা আছি প্রায় তিন/ চার বছর হয়েছে। সার ওষুধ বাকি নিছে। দিবো দিবো বলে ঘুরাঘুরি করে। বৃহস্পতিবার আমি উনার দোকানে টাকা চাইতে গেলে উনি বকাবকি করে। উনি, উনার ছেলে শাকিল, আলি আজগর, কালুসহ আরো কয়েকজন মিলে আমাকে ও আমার শ্বশুরকে বেদম মারপিট করে। কুপিয়ে জখম করে। আমরা লালমোহন হাসপাতালে ভর্তি আছি। থানায় মামলা দিয়েছি।
দেলোয়ারের মেয়ের জামাই বাচ্চু ও পার্শ্ববর্তী ব্যবসায়ী তাজল ইসলাম জানান, মিজান চার হাজার টাকা পাবে। দোকানে টাকা চাইতে আসে। তাতে পরে দিবো বললেই উত্তেজিত হয়ে মিজান, তার শ্বশুর আবুল কালাম ও আরো লোকজন মিলে হামলা করে। দোকানের ভেতরে মারপিট করে। তাতে দোকানের ১৪/১৫ হাজার টাকার কাঁচা মাল ক্ষতি হয়। তিনি রক্তাক্ত জখম হন। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বাচ্চু আরো জানান, দোকানে থাকা বিশ হাজার টাকা মারামারির সময় এনারা নিয়ে গেছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।

Don`t copy text!