ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ৩ কিলোমিটার কাচাঁ রাস্তায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ ॥ দ্রুত পাকা করণের দাবী এলাকাবাসীর

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর রতন বাজার থেকে দক্ষিণমুখি বগরীকান্দা ভায়া তেলিয়া গ্রামের পাকা রাস্তা পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার একটি কাঁচা রাস্তায় দিয়ে বর্ষাকালে চলাফেরা করতে হাজার নারী-পুরুয়, স্কুল, কলেজ ছাত্র/ছাত্রী সহ এলাকায় বাসীদের সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামবাসী সহ জনসাধারণের দাবী অতি দ্রুত যেন উক্ত রাস্তাটি পাকা করণ করা হয়। উক্ত রাস্তার জন্য সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কয়েক বিশেষ করে বর্ষা বাদলের দিনে এই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও বাড়ি থেকে বের হওয়া যায় না। সরজমিনে পরিদর্শন ও উপজেলা প্রকৌশলী জানান, রাস্তাটি পাকা করনের জন্য ৩০ অক্টোবর ২০১৯ আইডি নাম্বার পড়েছে (যাহার আইডি নং- ৩৬১৭২৫২৫৯)। বরাদ্দের অভাবে রাস্তাটি পাকা করা যাচ্ছে না। সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, রাস্তাটি খুবই করুন অবস্থায় রয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই রাস্তা পাকা করা সম্ভব নয়।

তিনি মাননীয় সংসদ সদস্য সহ এলজিইডি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন বিগত ৪০ বছরেও এই রাস্তায় ইউনিয়ন পরিষদ থেকে এক কোদাল মাটিও কাটা হয়নি। স্থানীয় জনগন এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই গ্রামে ৪টি মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় বেশ কয়েকটি মৎস্য ও মুরগীর খামার রয়েছে। এছাড়াও এই এলাকার মুমূষ্য রোগি, অন্ত:স্বত্তা মহিলা সহ বিশেষ করে ছাত্র/ছাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই গ্রামে রাস্তা না থাকায় মানুষ নতুন কোন আত্মীয় করতে আসে না। ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না।

জনগনের যাতায়াত ও জীবন মান উন্নয়নের স্বার্থে অতি জরুরী মাত্র ৩ কিলোমিটার রাস্তা ইটের সলিংও পাকা করার জন্য বগরীকান্দা গ্রামের মুরুব্বী সহ জনগন জোরদাবী জানিয়েছেন।

Don`t copy text!