ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন—DBO-news 

প্রতিবেদক
admin
জুন ২৪, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে, বেলুন, পায়রা উড়িয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একটি র‌্যালী বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ নেতা মাহবুব-উর রহমান রুহেল, উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা সবার সামনে দলের অতীত কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, আমাদের দলে এখনো খন্দকার মোশতাকরা ষড়যন্ত্র করছেন। এখন কিছু মুখোশধারীও বের হয়েছে। এদের চিহিৃত করতে হবে। তারা দলের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। এদের যেখানে দেখবেন, সেখানে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগের আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।

Don`t copy text!