ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরে নানান আয়োজনের মাধ্যমে
জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯ টায় আওয়ামী লীগের কর্যালয়ে দলীয় অঙ্গসংগঠনের উপস্থিতিতে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ এসে শেষ হলে, সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দল রাজ্জাক মোল্লা,সহ ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ,যুবলীগ শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ,সহ ও দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব।

Don`t copy text!