ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ রানীনগর উপজেলায় বজ্রপাতে রিয়াদ ও রিফাত না ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু-DBO-news

প্রতিবেদক
admin
জুন ২১, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।
দুই ভাই হলো- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ভাই বাড়িতে খেলা করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।

Don`t copy text!