ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৪জন ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা – হিন্দু মহিলা মহাজোট-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৯, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

হিন্দু ধর্মীয় বিধি-বিধান পরিবর্তন করে হিন্দু মহিলাদের অনিশ্চিত ও দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দেয়ার জন্য উস্কানি দেয়ার অপরাধে খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এরোমা দত্ত এমপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত-এ ৪জনকে হিন্দু সমাজে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট।

গত ১৬ জুন ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের উদ্যোগে ‘হিন্দু ধর্মীয় বিধিবিধান পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের সভাপতি এডভোকেট লাকী বাছাড় বলেন-
যারা হিন্দু আইনকে নষ্ট করতে চায়, হিন্দু সমাজ তাদের কোনোপ্রকার ছাড় দিবে না। হিন্দু আইনে কোনো হস্তক্ষেপ করা হবে না মর্মে সরকারের পক্ষ থেকে ৩০ জুনের মধ্যে স্পষ্ট ঘোষণা চান তারা। তা নাহলে আইন ও সালিশ কেন্দ্র, নারী পক্ষ, মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশনসহ যেসব এনজিও হিন্দু ধর্মীয় বিধিবিধান পরিবর্তনের প্রচেষ্টায় লিপ্ত তাদের নিবন্ধন বাতিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এরোমা দত্ত এমপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে হিন্দু সমাজে অবাঞ্ছিত ঘোষণাসহ তাদেরকে কোনো মন্দিরে ও কোনো শুভ ও মাঙ্গলিক কাজে নিমন্ত্রণ না করার জন্য দেশ বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোটের নির্বাহী সভাপতি অধ্যাপক বহ্নি শিখা দাস, সাংগঠনিক সম্পাদক সমাপিকা দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি প্রদীপ কুমার পালসহ প্রমুখ।

Don`t copy text!