ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৯, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কর্মরত ৭০ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গ্রাম পুলিশের মাঝে এ পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, দিনাজপুর, উপ-পরিচালক মোখলেছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ৭ ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!