ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে সাংবাদিক নাদিমের খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক আ. রহিম, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার। এসময় বক্তারা বলেন “ সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তারা।
অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!