ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ওয়েলফেয়ার ডায়াগনিষ্টিক সেন্টারের ফ্রি চিকিৎসা সেবা-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত ওয়েলফেয়ার ডায়াগনিস্টক সেন্টারের ২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (১৬ জুন) দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও রোগীদের পরীক্ষা নিরিক্ষায় ২৫ ভাগ অর্থ ছাড় দেয়া হয়েছে। সকাল থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চলমান থাকলেও বিকালে চিকিৎসক ও ডায়াগণস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২ বছর পূর্তি উদযাপন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনি, প্রসূতি, বন্ধাত্ম ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার। মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. সরোয়ার হোসেন। হৃদরোগ, বক্ষব্যাধী ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হাসান মোস্তফা চৌধুরী। বাতব্যাথা, হাঁড়ভাঙ্গা-জোড়া ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী। গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. জেরিন আক্তার। চর্ম, এলার্জি শ্বাসকষ্ট, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তনয় মজুমদার।
ওয়েলফেয়ার ডায়গণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন ভূঁইয়া বলেন, বিগত ২০২১ সালের এইদিনে উন্নত সেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েলফেয়ার ডায়াগণস্টিক সেন্টারটি। গত ২ বছরে রোগীদের মাঝে সঠিক ও উন্নত সেবা প্রদান করে এবং সকলের সার্বিক সহযোগিতায় তা একটি সুনামী প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা বিশ^াস করি প্রতিটি রোগী আমাদের আপনজন। তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দেয়ার চেষ্টা করি। এছাড়া এখানে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা রোগীদের রোগ নির্ণয় করা হয়। যার জন্য রোগীদের এখন আর সুদূর ফেনী বা চট্টগ্রাম শহরে যেতে হয় না। এছাড়া আমরা প্রতি বছর ৫ জন রোগীকে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছি। এইধারা অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতায় ওয়েলফেয়ার অনেকদূর এগিয়ে যাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন।

Don`t copy text!