ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরে নতুন আঙ্গিকে কুমার নদের প্রান ফিরে আনার জন্য কুমার নদের কচুরিপানা
অপসারণ করার কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আজ শনিবার সকাল সাতটায় শহরতলী বির্সজন ঘাটে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এই কর্মসূচীর উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,জেলা ছাত্রলীগের সভাপতি,সাধারন সম্পাদক, সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ।

বেসরকারি প্রতিষ্ঠান রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সঞ্চালনায়
উপস্থিত বক্তরা বলেন, ফরিদপুর শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিস্কার পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।এরই ধারাবাহিকতায় কুমার নদের কচুরিপানা অপসারণ করে মৎস্যচাষ সহ নান্দনিক সাজে সজ্জিত করা হবে। উল্লেখ, কুমার নদের ১০ টি পয়েন্টে কচুরিপানা অপসারণ কর্মসূচি চলমান রয়েছে।এদিকে এ আয়োজনকে সফল করার জন্য শহরের বড় বিসর্জন ঘাট সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। কুমার নদীর ১০ টি স্পটে কচুরি মুক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে,এতে জেলেরা ছাড়াও স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাতে অংশগ্রহণ করছে।

Don`t copy text!