ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে এনজিওকর্মীকে পিটিয়ে হত্যা-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারে কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের মারধরে নিহত হয়েছেন এক এনজিওকর্মী। বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার বিকেলে ব্র্যাক এনজিও সাভারের রাজফুলবাড়িয়া শাখার ফিল্ড অফিসার রেজাউল করিম পানপাড়ার ভাওয়ালীয়াপাড়া এলাকার স্থানীয় একটি ডাইং কারখানার শ্রমিক শাহীন আলীর কাছে কিস্তির টাকা তুলতে যান। এসময় কথা কাটা কাটির জের ধরে ওই গ্রাহক ব্র্যাক এনজিওর ফিল্ড অফিসার রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা পয়সা লুটে নিয়ে লাশ ঘরের l)l রেখে দেন। পরে রাতে বাড়ির অন্য ভাড়াটিয়ারা পোশাক কারখানা ছুটির পরে বাড়িতে এসে তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশে খবর দেয়। এঘটনায় পুলিশ শাহীন আলীকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা বলেন, এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Don`t copy text!