ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নবজাতক শিশুদের মাঝে অরণ্যের উদ্যোগে ফলদ চারা বিতরণ-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে ও গ্যাটসবি এর সহযোগিতায় নবজাতক শিশুদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর মাঝে ১ টি করে ফলদ চারা বিতরণ করা হয়।শিশুদের ফলদ চারা বিতরণ করা হয় টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর মাঝে ১ টি করে ফলদ চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সেকেন্দার আলী বাবলু সভাপতি প্রেসক্লাব রাজারহাট ,,উপসহকারী কমিউনিটি মেডকেল অফিসার ডাঃ মোঃ আবু সাঈদ মন্ডল, ,মাহমুদ কলি সভাপতি উৎসগ ফাউন্ডেসন,উলিপুর , অরণ্যের উপদেষ্টা নুর আমিন,অরণ্য কোষাধ্যক মোঃ জামিউল ইসলাম,,প্রচার সম্পাদক মোঃ জামিউল ইসলাম জুহান সহ অরণ্যের আন্যান্য সদস্য বৃন্দ ।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু সাঈদ মন্ডল ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী বাবলু ,বলেন বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো।

আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার।বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। ‘আসুন একটি করে গাছ লাগাই,স্বাস্থ ও পরিবেশ বাঁচাই’—এ স্লোগানকে যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে।

Don`t copy text!