ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় অভিনেত্রীর প্রকৃতির আজ শুভ জন্মদিন

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনেত্রীর শুভ জন্মদিন আজ। তার জন্মদিনকে ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফোনে, মেসেঞ্জারে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
আজকের দিনে তিনি পাবনায় নানু বাড়ি জন্মগ্রহণ করেছিলেন। তবে ছোট্ট থেকে বেড়ে উঠেছেন বগুড়া ও খুলনায়।

ঈদকে সামনে রেখে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আজকের বিশেষ এই দিনে তিনি পেলেন বিশেষ একটি উপহার। জন্মদিন উপলক্ষে পেলেন ‘আদুরি’ নামের নতুন একটি সিনেমা। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার আগে অংশ নিয়েছিলেন ফটোশুটে।

প্রকৃতির বিশেষ দিনে প্রকাশ্যে সিনেমাটির ফাস্ট লুক। সিনেমাটি পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ। সিনেমাতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীকে। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন তিনি। এ ধরনের চরিত্রে নাটকে কাজ করলেও সিনেমায় প্রথম। তাই প্রস্তুতি নিয়েই এর শুটিংয়ে অংশ নিবেন তিনি।

সর্বশেষ সংবাদ দেখতে দৈনিক বাংলার অধিকারের
লিংক ক্লিক করুন: www.dainikbanglarodhikar.com

প্রকৃতি জানান, সবার ভালোবাসায় আজ এতদূর এসেছি। অনেক ভালো করছি সেটা বলব না, তবে প্রতিনিয়ত আমি শিখছি। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মেলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটুকু পারছি তা দর্শক ভালো বলতে পারবেন।

তিনি আরো বলেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছি। সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলো পার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

শুরুতে কাজের সুযোগ পেলেও ভালো নির্মাতা কিংবা সহশিল্পী পাননি তিনি। বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে এগিয়ে যান তিনি। তার অক্লান্ত পরিশ্রম, মেধা, আত্মবিশ্বাস তাকে আজ সফলতার সিড়িতে পৌছে দিয়েছে।

সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তায় সমসাময়িকদের অনেককে ছাড়িয়ে গেছেন।

প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। অচিরেই সিনেমা দুটি মুক্তি পাবে। আর ছোট পর্দার ব্যস্ততাতো আছেই। গেল ঈদের মতো আসন্ন কোরবানির ঈদেও দেড় ডজন নাটকে দেখা যাবে তাকে। প্রতিটি চরিত্রে ভিন্ন ভাবে হাজির হবেন বলে জানিয়েছেন হাস্যময়ী প্রকৃতি।

Don`t copy text!