ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংঘের আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে গঠিত বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংঘের আয়োজনে আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ গ্রহন শনিবার (১০জুন) নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংঘের সভাপতি অধ্যাপক আফেন্দি নূরুল ইসলামের সভাপতিত্বে ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন ভূইঁয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কথা সাহিত্যিক হারুন অর রশিদ, ডাঃ ভানু কুমার সেন, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, কামরুল ইসলাম জুয়েল প্রমুখ। আলোচনা শেষে বাশঁহাটি সাহিত্য ও লোকজ সংঘের নব-নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংঘের সভাপতি অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম। পরে রুপসী নান্দাইল সংগঠনের আহবায়ক প্রয়াত অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবালে প্রথম মৃত্যু বার্ষিকীতে উনার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Don`t copy text!