ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বাগাচারা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘাতক ট্র্যাক – ড্রাইভার মামুনুর রশীদ নামে এক জন গ্রেফতার-DBO-news

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁ-রাজশাহী মহাসরকে ট্রাক চাপায় ০৪ জন নিহতের ঘটনার আসামী মো: মামুনুর রশিদ (৪০) কে নওগাঁর বাসস্ট্যান্ড থেকে আটক করেছে র‌্যাব। মোঃ মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘী থানার রথবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
আজ র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-০৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।
র‌্যাব জানায়, মামুনুর রশীদ নওগাঁর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ মঙ্গলবার নওগাঁ জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশীদকে আটক করে।
উল্লেখ্য গত ০৫ জুন ২০২৩ তারিখে নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাওয়ার পথে হাট চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ০৪ জন নিহত হয়।

 

Don`t copy text!