ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোলার তজুমদ্দিনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুন ৪, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রী দের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।সর্বপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ’র অধ্যক্ষ ও তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃহেলাল উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক, তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাদির হোসেন রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।

Don`t copy text!