ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে … নওগাঁয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান-DBO-news

প্রতিবেদক
admin
জুন ৪, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

আইন তৈরি হয় জনস্বার্থে। ডিজিটাল নিরাপত্তা আইন এর প্রয়োজন আছে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
এ আইন নিয়ে সারাদেশে একটা আলোচনা চলছে। কেউ বলছেন প্রয়োজন আছে, কেউ বলছেন নাই আবার কেউ বলছেন অ্যাবেন্ডমেন্ট (পরিত্যাগ) দরকার।
আইন হয় জনস্বার্থে, যেন দেশের মানুষের উপকার হয়।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রেস কাউন্সিল চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন।
বিচারপতি নিজামুল হক নাসিম আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগে জামিন হতো না, তবে এখন কিছুটা জামিন হচ্ছে। আইনে বলা হচ্ছে কিছু কিছু অপরাধ জামিন যোগ্য, আবার কিছু অপরাধ জামিন অ-যোগ্য। পরিষ্কার কথা- জামিন অযোগ্য মানে এ নয় জামিন পাবে না। এটা আদালতের বিচারকের বিষয়, তিনি চাইলে জামিন দেবেন আবার না চাইলে জামিন দেবেন না। আমি আশা করছি বিচারকরা বিষয়টি দেখবেন যেন মানুষ হয়রানি থেকে মুক্তি পায়।
এসময় তিনি আরো বলেন, অনলাইন বা সোস্যাল মিডিয়াতে কারো সম্পর্কে মিথ্যা বলা হয়, মিথ্যা প্রতিবেদনও হয় তখন এ আইনটি’র মাধ্যমে তা দমন করতে হবে। অনলাইন মিডিয়া কে কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মাসুদ খাঁন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, নওগাঁর অতিরিক্ত জেলা পুলিশ সুপার গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

Don`t copy text!