ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ভুয়া ডাক্তার তপন কান্তি নাথের এক মাসের কারাদণ্ড -DBO-news

প্রতিবেদক
admin
জুন ১, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাইয়ে একজন ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ড্রাগ আইন অমান্য করায় ৯ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।বুধবার (৩১ মে) উপজেলার সদর ও মস্তাননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান । চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর এতে সহায়তা করে।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন।মিরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মিরসরাই উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল, এছাড়াও উপজেলার মস্তাননগর হাসপাতালের পাশে পপুলার মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হলে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়। এসময় মিরসরাই কলেজ রোড়ের চিশতিয়া মেডিকেল সেন্টারের জেনারেল ফিজিশিয়ান চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো প্রকার সার্টিফিকেট অর্জন না করেই চেম্বার খুলে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে তপন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে্ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Don`t copy text!