ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের একজন কর্মী জীবিত থাকতে কোন ষড়যন্ত্র সফল হবেনা (আব্দুল রহমান-DBO-news

প্রতিবেদক
admin
মে ২৭, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মাঝ থেকে কেউ সরিয়ে পারবেনা,
বিএনপি-জামাত চক্র যদি আন্দোলনের নামে দেশে পুনরায় অগ্নি সন্ত্রাস করে তাহলে আওয়ামী লীগ সেটাকে শক্ত হাতে প্রতিহত করবে বলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান তার বক্তব্যে বলেন।

আজ(২৭মে) ২৩ তারিখ শনিবার দুপুর ১২টায় শহরতলী রেডক্রিসেন্ট মার্কেটের প্রঙ্গনে ফরিদপুর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য যাত্রাপথ রোধ করার ক্ষমতা কারো নেই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সরকার যখন দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশ তথা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তবে কোন অপশক্তিই জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যাকে রুখতে পারবেনা।

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগ,মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সঞ্চালনায় সংগঠনের আহবায়ক আব্দুস সোবহানেরসভাপতিত্বতে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর,পৌর মেয়র অমিতাভ বোস সহ প্রমূখ।

এই সময় বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসানার হাতে কে আরো বেশি শক্তিশালী করতে
ফরিদপুরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেয়া যায় সেই ভাবে এখন থেকে কাজ করতে হবে। উন্নয় দ্বারাকে অব্যাহত রাখতে হবে।

সম্মেলনে শেষে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আবদুস সোবহানকে সভাপতি ও মোঃ ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানান।
সম্মেলন শুরুতে এবং সফল করতে একাধিক স্থান থেকে মিছিল এসে সমাবেশ স্থলে যোগদান করেন পরে বেলুন পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

Don`t copy text!