ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ -DBO-news

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামাত বিএনপির নৈরাজ্য, নাশকতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে যুবলীগের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বুধবার (২৪ মে) বিকালে শহরের টাউন হল এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শেখ জামাল রিপনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঝন্টু দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিম, যুবলীগের ছগির আহম্মদ, ছাত্রলীগ নেতা সজিব মির, সাইদুর রহমান বাবু প্রমুখ।

Don`t copy text!