ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জামিল নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু -DBO-news

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর রাণীনগরে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে জামিল প্রামানিক (২২) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক জামিল প্রামানিক উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, জামিল সহ ৩ জন শ্রমিক মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর মাঠে একটি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বৃষ্টির সাথে বজ্রপাতে জামিল গুরুত্বর আহত হলে তার সহপাঠী সহ স্থানীয় লোকজন জামিলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!