ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসীদের ৮শ ৫৭ জনের মাঝে হাঁস ও হাঁসের ঘর বিতরন করেন সেলিম উদ্দিন তরফদার সেলিম এমপি-DBO-news

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮শ ৫৭ জন সুফলভোগীর মাঝে ২০টি করে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর- বদলগাছি আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মোমরেজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নূরানী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা আ’ লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৮শ ৫৭ জনের মাঝে প্রত্যেককে ১ মাস বয়সী ২০টি করে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়।

 

Don`t copy text!