ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার-DBO-news

প্রতিবেদক
admin
মে ২২, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

 

সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত ত্রিশ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়াপাড়ার তুরাগ নদীর গুদারাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে,দুপুরে তুরাগ নদীতে অজ্ঞাত রশি দিয়ে পেচানো অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বছিলা নৌ পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবিষয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আসওয়াদুর রহমান বলেন,দুর্বৃওরা কিকারণে তাকে হত্যা করেছে তদন্ত করা হচ্ছে ও তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে গত চার দিনে সাভার ও আশুলিয়ায় এক কলেজ ছাত্র ও অজ্ঞাত এক নারী খুন হন। এছাড়াও চার দিনে অন্য তিনটি ঘটনায় আরও তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।

Don`t copy text!