ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বমাতৃ দিবস উপলক্ষে কবিতা- জননী কলমে- পবিত্র চক্রবর্তী-DBO-news

প্রতিবেদক
admin
মে ১৪, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

জননী জঠরে ধরিয়া যতনে
কষ্ট করিয়া কত,
আনিল ধরায় যতনে আমায়
পালনে মনের মত।
শুকনায় রাখি ভিজাতে ঘুমায়ে
রজনী করিয়া ভোর,
হাসি মাখা মুখে ভালোবাসে মোরে
খুলিয়া মনের দোর।
অসুখ বিসুখে কষ্ট পাইয়া
কাঁদিত কতনা দুঃখে,
আমারি হাসিতে মায়ের মমতা
জাগিয়া উঠিত সুখে।
নিজে না খাইয়ে আমারো লাগিয়া
রাখিত শিকায় ভরি,
আমারি দুঃখেতে মায় যে আমার
কাঁদিত ধূলায় পড়ি।
স্নান করায়ে তৈলাদি মাখিয়া
আদর করিত শত,
মাছে ভাতে মোরে রাখিত সদাই
রাজ কুমারের মত।
আপনে ত্যাগী সন্তান লাগি
ভাবেনিতো সুখ তার,
এমন মায়ের শ্রী চরণেতে
প্রণতি বার বার।

Don`t copy text!