ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বাবার গাড়ির চাকায় পিষ্ট হলো সন্তান-DBO-news

প্রতিবেদক
admin
মে ১০, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

     পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে, সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২০.০৫.২৩ইং তারিখ রোজ বুধবার বেলা পৌনে ১১ টার দিকে বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

     বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইয়ামিন হোসেন (০৭)। তিনি ৬নং কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মাদ্রাসা ছুটির পরে বাবার ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। ট্রলি গাড়িটি হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পরে এবং গাড়ির মাঝের চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু শিক্ষার্থী ইয়ামিন। এঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া বইছে।

Don`t copy text!