ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

প্রতিবেদক
admin
মে ২, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি : চিত্ত মম বিকশিত হোক, নৃত্যের তালে তালে। আন্তর্জাতিক নৃত্য দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে গত ২৯ এপ্রিল শনিবার আনন্দ শোভাযাত্রা, কথামালা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে বের হয়ে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এসে শেষ হয়। একাডেমির মিলনায়তনে শুরু হয় কথামালা ও নৃত্যানুষ্ঠান নূপুরের ছন্দে। কথামালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) চট্টগ্রাম মো. আবু রায়হান দোলন। জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও নৃত্যশিল্পী অনন্য বড়ুয়ার সঞ্চালনায় কথামালা পর্বে বক্তব্য রাখেন নাট্যজন সাইফুল আলম বাবু, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার চট্টগ্রাম শাখার সভাপতি শারমিন হোসেন, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেনগুপ্তা, নৃত্যশিল্পী স্বপন দাশ, সঞ্জিতা দত্ত বেবী, প্রমা অবন্তী, স্বপন বড়ুয়া ও ফজুল আমিন শাওন। বক্তারা বলেন, শরীর ছন্দ আত্মী, মন সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শরীরিক প্রতিমায় হলো নৃত্য। নৃত্য খুব সহজেই সবার কাছে পৌঁছায় ও গ্রহণ যোগ্যতা পায়। নৃত্যের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়, মানুষে মানুষে বিনিময় ঘটে, কথা হয়। দুঃসময়ে-দুর্দিনে নৃত্য ও অন্যান্য উপস্থাপনা কলা মানুষের মধ্যে আনন্দ বিতরণ করে, যা আমাদের সত্তার ও সময়ের পরিচয় ঘটায়। নৃত্যানুষ্ঠানে শুরুতে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, প্রাপন একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গণ একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, কালার্স একাডেমি, নৃত্যরঙ একাডেমি, নৃত্য নিকেতন, স্কুল অব ফোক ডান্স, সুরাঈণ বিদ্যাপীঠ, নিক্কন একাডেমি, নৃত্যময়ী একাডেমি, চট্টল কুঁড়ি নৃত্যদল, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি, নৃত্যানন্দ, দীপ শিখা নৃত্যগোষ্ঠী ও কৃত্তিকা নৃত্যালয়।

Don`t copy text!