ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের রাজারহাটে রেল লাইনের পাশে পড়ে থাকা এক নবজাতকের মরাদেহ -DBO-news

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অদ্য রোববার ৩০ এপ্রিল সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কেবা কাহারা মরদেহটি রেল লাইনের পাশে রেখে গেছেন তা জানা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে,সকালের দিকে রেল লাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬-৭ মাস বয়সী। কেবা কাহা গর্ভপাত করে এখানে ফেলে দেয়। ওই এলাকার রবিউল ইসলাম রবি নামের একজন বলেন,বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে রেখে যান। আর বাচ্চাটি মেয়ে বাচ্চা। বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন তিনি বলেন,নবজাতকটির বয়স ৬-৭ মাস হতে পারে। কেউ হয়তো গর্ভপাত করে রাতের আধারে এখানে রেখে যান। মরদেহটি রেল লাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।

Don`t copy text!